1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় Bangla QR বাস্তবায়নে ব্যাংক এশিয়ার প্রচারণা সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু

চিলমারীতে সন্ত্রাসী হামলা ও এসিড নিক্ষেপকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের চিলমারীতে বালাবাড়ীহাট ভাষারভিটা এলাকায় জোড় করে জমি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও এসিড নিক্ষেপ কারীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে কেসি রাস্তায় মানববন্ধনে অংশ গ্রহণ করে ভুক্তভোগী এলাকার কয়েকশত নারী-পুরুষ।
ভুমি দস্যু দের শাস্তি চাই, এসিড নিক্ষেপ কারীদের ফাঁসি চাই,সন্ত্রাসীদের গ্রেফতার করো-করতে হবে ইত্যাদি শ্লোগান লেখা প্লাকার্ড ও এসিড নিক্ষেপসহ সন্ত্রাসী হামলার ছবি হাতে নিয়ে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মো.বজলার রহমান লাভলু, গোলাম মোস্তফা লিটু, বক্তার আলী, গয়ছল হক প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও নবাগত উপজেলা চেয়ারম্যানের নিকট স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের নিকট সন্ত্রাসী হামলাকারী ও এসিড নিক্ষেপকারীদের ঘটনার সুষ্ঠু তদন্ত করে শাস্তি প্রদানের জোড় দাবী জানান।
উল্লেখ্য,উপজেলার বালাবাড়ীহাট ভাসারভিটা এলাকার বজলার রহমান লাভলু গং ও নুর মোহাম্মদ গং এর মধ্যে জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।ওই জমি নিয়ে চলমান মামলায় বিজ্ঞ আদালত বজলার রহমান গং এর পক্ষে রায় প্রদান করেন।আদালতের পক্ষ থেকে গত ২০২৩ সালের ২৪আগষ্ট তারিখে তাদের নিকট জমির দখলও বুঝিয়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের জন্যও কয়েক দফা উদ্যোগ নেয়া হয়েছিল।
গত শুক্রবার(১৭ মে)সকালে বজলার রহমান সরকার লাভলু গং জমির সীমানা ঠিক করতে গেলে নুর মোহাম্মদ গং তাদের উপর অতর্কিত হামলা চালায়।হামলায় বজলার গং এর আকবর আলীর ছেলে মুকুল মিয়ার হাতে দা দিয়ে কোপ মারলে পা মারাত্মক যখম হয়। এসময় নুর মোহাম্মদ বাহিনীর এসিড মিশ্রত গরম পানি নিক্ষেপে গয়ছল হকের স্ত্রী সাহেরা বেগম, বক্তার আলীর ছেলে সুরুজ্জামান উজ্জল ও বশির উদ্দিনের ছেলে গোলাম মোস্তাফা লিটুর শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে যায়। এসিড মিশ্রিত গরম পানিতে ঝলসে যাওয়া ওই ৩জনকে প্রথমে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
মামলার বাদী মো.বজলার রহমান লাভলু জানান,তারা আদালত কর্তৃক রায়প্রাপ্ত জমিতে গেলে নুর মোহাম্মদ,বকুল বেগম ওরফে বোনো,ফজলুল হক ওরফে আল্টু,মাইদুল ইসলাম,মাজেদুল ইসলাম,পারুল বেগম ও রোকাইয়া বেগমরা দেশীয় বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে হামলা চালায় এবং আমাদের শরীরে এসিড মিশ্রিত গরম পানি নিক্ষেপ করে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট