1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ২৪টি টিসিবি কার্ড ও চালসহ জামায়াত নেতা আটকের অভিযোগ, ‘ষড়যন্ত্র’ দাবি প্রেসক্লাব গলাচিপার নতুন কমিটি: সভাপতি খালিদ হোসেন মিল্টন, সম্পাদক জিল্লুর রহমান জুয়েল বাউফলে চোর সন্দেহে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন, লেজে দড়ি বাঁধা অবস্থায় উদ্ধার মেঘনায় ঝুঁকিপূর্ণ ট্রলারে ঘরমুখো মানুষের ঢল, অতিরিক্ত ভাড়া ও চরম ভোগান্তি ভোলায় অবৈধ স্টিল বডি ট্রলার জব্দ, আটক ১ ঈদে নৌপথে বাড়তি নিরাপত্তা, দক্ষিণাঞ্চলের ঘাটগুলোতে কোস্ট গার্ডের জোরদার টহল জেইউটিটিআইতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ঈদে কেন ভোলা ঘুরতে আসবেন? ঝালকাঠিতে ভেকু মেশিনের ধাক্কায় ব্র্যাকের মাঠকর্মী নিহত

রাত পোহালেই নরসিংদীর দুই উপজেলায় নির্বাচন

জোনাইদ হোসেন প্রবল,নরসিংদী
  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

রাত পোহালেই মঙ্গলবার (২১মে) অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপে মনোহরদী ও বেলাব উপজেলা পরিষদের ভোটগ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সোমবার (২০ মে) দুপুর থেকে ব্যালট পেপার বাদে অন্যসব নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে কেন্দ্রে কেন্দ্রে।

মনোহরদী এবং বেলাব উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাচনে দায়িত্বরত সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত মনোহরদী উপজেলায় ১০০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪১হাজার ৩০জন।
এছাড়া ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত বেলাব উপজেলায় ৬৩টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১লাখ ৬৭ হাজার ৯৮৭জন। মোট ১৬৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে দুই উপজেলার ভোট গ্রহণ।

মনোহরদী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ মে রায়পুরা ও শিবপুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট