1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের হুড়োহুড়িতে আহত বেশ কয়েকজন নিষেধাজ্ঞার ১৮ দিনেও মেলেনি চাল, ঈদের আগে বিপাকে ভোলার জেলেরা ঈদযাত্রায় চেনা ছন্দে সদরঘাট, ঘরমুখো মানুষের ঢল ঢাকা–হাতিয়া রুটের উদ্বোধনী যাত্রায় বিপত্তি; কোস্ট গার্ডের অভিযানে অর্ধশতাধিক যাত্রী উদ্ধার রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

আগুনে পুড়ে ৩ সমকামী নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি বোর্ডিংয়ে এক বৃদ্ধের দেয়া আগুনে পুড়ে তিন সমকামী নারীর মৃত্যু হয়েছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম বুয়েন্স আয়ার্স হেরাল্ড জানিয়েছে, গত ৬ মে ওই বৃদ্ধ সমকামী নারীদের বোর্ডিং রুমে একটি মোলোটোভ ককটেল ছোড়েন।
ওই সময় পামেলা ফাবিয়ানা কোবাস নামের এক নারী তাৎক্ষণিকভাবে প্রাণ হারান। তার সমকামী সঙ্গী মার্সেডেস রোক্সানা ফিগুয়েরোয়া দুই দিন পর অঙ্গপতঙ্গ বিকল হয়ে মারা যান। আর তৃতীয় নারী আন্দ্রেয়া আমারত্নে গত ১২ মে মৃত্যুবরণ করেন। অগ্নিকাণ্ডে আহত চতুর্থ নারী ৪৯ বছর বয়সী সোফিয়া ক্যাসট্রোরিগলোস এখনো হাসপাতালে আছেন। তবে তিনি বেঁচে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
জুস্তো ফার্নান্দো বারিয়োন্তোস নামের ৬২ বছর বয়সী এক বৃদ্ধ ওই সমকামী নারীদের ওপর হামলা চালান। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, দাহ্যপদার্থে চোবানো একটি ন্যাকড়া তিনি ওই নারীদের রুমে ছুড়ে মারেন। এরপর সেখানে আগুন ধরে যায়। ওইদিন রাতেই তাকে গ্রেপ্তার করা হয়, তবে ওই সময় তিনি আহত ছিলেন। ফলে প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নারীরা সমকামী হওয়ায় হামলাকারী বৃদ্ধ তাদের ওপর ক্ষুব্ধ ছিলেন এবং আগেও তাদের একাধিকবার হুমকি দিয়েছিলেন।
ধর্মীয়ভাবে সমকামিতা একটি জঘন্য অপরাধ। ফলে বেশিরভাগ দেশেই এটি নিষিদ্ধ রয়েছে। তবে ২০১০ সালে আর্জেন্টিনায় এটিকে বৈধতা দেয়া হয়।
সূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট