1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

উপসাগরীয় যৌথ ভিসায় ছয় দেশে ভ্রমণের নতুন সুযোগ

ডুবাই প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

পর্যটন খাতকে নতুন মাত্রা যোগ করতে উপসাগরীয় ৬টি দেশ ‘জিসিসি গ্র্যান্ড ট্যুর’ নামে একটি যৌথ ভ্রমণ ভিসার পরিকল্পনা নিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সৌদি আরব, বাহরাইন ও কুয়েতকে একটি সামষ্টিক পর্যটন গন্তব্যস্থলে পরিণত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ইউরোপের শেনজেন ভিসার মতো এই ভিসায়ের মাধ্যমে পর্যটকরা উক্ত ছয় দেশে সহজেই ঘুরে বেড়াতে পারবেন। এক বিমান ভাড়ায় তারা একাধিক দেশ ঘুরে আসতে পারবেন। পাশাপাশি স্থানীয় যাতায়াত, হোটেল এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থাও থাকবে।

সম্প্রতি আরাব আমিরাতের অর্থনীতি মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি এই উদ্যোগের কথা জানিয়েছেন। জিসিসি অঞ্চলজুড়ে ভ্রমণকে আরও সহজ ও আকর্ষণীয় করাই এর মূল উদ্দেশ্য বলে তিনি জানান।

বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে এক দেশে কয়েকদিন ভ্রমণের জন্য ব্যক্তি প্রতি খরচ হবে প্রায় ১৫০০ দিরহাম থেকে শুরু করে। আর তিনটি দেশ ভ্রমণ করলে এই খরচ দাঁড়াতে পারে ৪০০০-৫০০০ দিরহাম। এতে থাকবে বিমান ভাড়া, হোটেল, স্থানীয় পরিবহণ ও খাওয়া-দাওয়ার খরচ।

সরকারি হিসাবে, এই নতুন ভিসা চালু হলে অঞ্চলটিতে ২০৩০ সালের মধ্যে প্রায় ১২৯ মিলিয়ন পর্যটকের আগমন ঘটতে পারে। এটি উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করেন, প্রযুক্তিভিত্তিক পরিষেবা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উন্নত পরিকাঠামো গড়ে তুলতে পারলে এই উদ্যোগ সফল হবে। তাহলেই এটি উপসাগরীয় অঞ্চলকে একটি আকর্ষণীয় ও লাগসই পর্যটন গন্তব্যস্থলে পরিণত করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট