1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে খুলনা কৃষি বিশবিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

পবিপ্রবি প্রতিনিধি: দেশের দুটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের উপস্থিতিতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রফেসর ড. সন্তোষ কুমার বসু এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ড. খন্দকার মাজহারুল আনোয়ার এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। দুই প্রতিষ্ঠানের ভাইস-চ্যান্সেলররাও এ সময় উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন শিক্ষা ও গবেষণা কার্যক্রম, গবেষণা থিসিস, ইন্টার্নশিপ, সেমিনার এবং প্রযুক্তি হস্তান্তর সহ নানা কর্মসূচি বাস্তবায়িত হবে। এটি দুই প্রতিষ্ঠানের আকাদেমিক এবং গবেষণা সহযোগিতাকে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমঝোতা চুক্তি ছাত্র-শিক্ষকদের জন্য নতুন সুযোগসমূহ সৃষ্টি করবে। একই সাথে জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদানের মাধ্যমে দেশের শিক্ষা ও গবেষণাখাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট