1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)

আন্তর্জাতিক গবেষণা ও শিক্ষা মূল্যায়ন সংস্থা সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং (এসআইআর) ২০২৬-এ দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি জাতীয় পর্যায়ে ১০ম এবং দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিংয়ের মূল্যায়নে গবেষণা কার্যক্রম, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব—এই তিনটি প্রধান সূচক বিবেচনা করা হয়। এসব সূচকে অর্জিত ফলাফলের ভিত্তিতেই পবিপ্রবির অবস্থান নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে গবেষণামূলক প্রকাশনা বৃদ্ধি, আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণা নিবন্ধ প্রকাশ এবং একাডেমিক কার্যক্রমের গুণগত উন্নয়নের ফলে এ সাফল্য অর্জিত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়টির অবস্থান আরও সুদৃঢ় হচ্ছে।

র‍্যাঙ্কিংয়ে পবিপ্রবি দেশের কয়েকটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে পেছনে ফেলেছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে। এ অর্জনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই বিশ্ববিদ্যালয়টির এ সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করার মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে আরও ভালো অবস্থান অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

উল্লেখ্য, স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং (এসআইআর) প্রতিবছর বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা সক্ষমতা, উদ্ভাবনী কার্যক্রম এবং সামাজিক প্রভাব মূল্যায়ন করে র‍্যাঙ্কিং প্রকাশ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট