1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু রোমান্টিক’ ধোলাই! মৌলভীবাজারে রোমিওর কপালে গণপিটুনি! দুই উপজেলায় চার এমপি ভোলায় কোস্ট গার্ডের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চীন ৫৩টি আফ্রিকান দেশ থেকে আমদানিতে শূন্য শুল্ক আরোপ করবে ভারতের মন্ত্রিসভা ১.৬ লাখ কোটি টাকার অবকাঠামো, নগর ও স্টার্টআপ প্রকল্প অনুমোদন করেছে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলো কলোরাডো নদীর পানি বণ্টন চুক্তিতে সময়সীমা মিস করল চীনের বাইটড্যান্স ডৌবাও ২.০ এআই চ্যাটবট উন্মোচন করল পটুয়াখালীর ৪টি আসনে বিজয়ী প্রার্থীরা চরফ্যাশনে ঝুঁকিপূর্ণ ৯ কেন্দ্রে বিশেষ বাহিনী মোতায়েন, বিশৃঙ্খলা রোধে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী-ভোলা পুলিশ সুপার

আইএমএফের লক্ষ্যমাত্রা পূরণে এনবিআরের নতুন রোডম্যাপ: উৎসে কর কর্তনের পাশাপাশি নতুন করদাতা সম্প্রসারণে গুরুত্ব

ব্যাংকিং ডেক্স
  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ২০২৪-২৫ অর্থবছরে বাড়তি ২৬ হাজার ৪০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে নতুন একটি রোডম্যাপ প্রণয়ন করেছে। এই রোডম্যাপে এনবিআর উৎসে কর কর্তন (টিডিএস) বৃদ্ধি এবং নতুন করদাতা সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেছে।

রোডম্যাপ অনুযায়ী, এনবিআর লক্ষ্যমাত্রার প্রায় ২২ হাজার ৬৯০ কোটি টাকা টিডিএস হিসেবে আদায় করার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে কর ছাড় সীমিতকরণ, কমপ্লায়েন্স উন্নয়ন, নতুন করদাতা সন্ধান এবং পদ্ধতিগত উন্নয়নের মাধ্যমে বাড়তি টিডিএস আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অবশিষ্ট ৩,৭১০ কোটি টাকা উইথহোল্ডিং রিটার্ন অডিট, অনলাইন রিটার্ন দাখিল, অডিট উন্নয়ন এবং করদাতা সেবা বৃদ্ধির মাধ্যমে আহরণ করা হবে বলে জানা গেছে।

এনবিআর সূত্রের খবর, বর্তমানে প্রায় ৫০টি খাত থেকে টিডিএস হিসেবে মোট আয়করের ৬০ শতাংশ রাজস্ব আদায় করা হচ্ছে। যদিও টিডিএস রাজস্ব আদায়ের সহজ মাধ্যম, বিশেষজ্ঞরা মনে করেন এতে বিদ্যমান করদাতাদের উপর চাপ বৃদ্ধি পেতে পারে। তারা বলছেন, টিডিএসের পাশাপাশি নতুন করদাতা সংযোজন ও করভিত্তি সম্প্রসারণের উপর গুরুত্ব দিতে হবে এনবিআরকে। এতে বর্তমান করদাতাদের উপর অতিরিক্ত চাপ পড়বে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট