1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

তামিম বাহিনীর বিদায় ফাইনালে শান্ত আর রিয়াদের দল

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৩৮০ বার পড়া হয়েছে

পারলো না তামিম ইকবালের একাদশ। শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত আর মাহমুদউল্লাহ রিয়াদের দলই পৌঁছে গেলো ফাইনালে।

বৃষ্টির কারলে ডিএল মেথডে তামিম বাহিনীর টার্গেট ছিল ১৬১; কিন্তু ৪১ ওভারে ওই টার্গেটও ছুঁ’তে পারেনি তামিম একাদশ। ১৫৬ (৪০.৪ ওভারে) রানেই থেমে গেছে তারা।

৭ রানে জিতে রাউন্ড রবিন লিগের চার (ডাবল লেগের) ম্যাচের তিনটিতে জিতে সবার ওপরে থেকে ফাইনালো উঠলো শান্তর দল। অন্যদিকে সমান খেলায় ২ জয়ে রিয়াদ বাহিনীরও ফাইনাল নিশ্চিত হলো। একমাত্র জয় নিয়ে বিদায় নিল তামিম একাদশ।

প্রতিপক্ষ শান্ত বাহিনী অলআউট হয়েছে ১৬৫ রানে। তবে বৃষ্টি আইন ডিএল মেথডে তামিম বাহিনীর টার্গেট দাঁড়ায় ৪১ ওভারে ১৬৪ রান।

৪১ ওভারে ওই লক্ষ্য মানে ওভার পিছু ৪ রানেরও কম। এই হিসাব-নিকাশ সামনে রেখে যেমন ব্যাটিং দরকার ছিল, তা পারেননি তামিম বাহিনীর ব্যাটসমানরা। অধিনায়ক তামিম প্রাণপন চেষ্টা করেছেন দলকে জেতাতে। কিন্তু পারেননি।

শুরুটাই ভাল হয়নি। ১০ রানে উদ্বোধনী জুটি ভাঙ্গার পর তরুণ মাহিদুল ইসলাম অংকনকে নিয়ে ভালই এগুচ্ছিলেন তামিম। আগের তিন ম্যাচে (২+৩৩+৯) রান পাননি। আজ তামিম চেষ্টা করেছেন দল জিতিয়ে মাঠ ছাড়তে।

কিন্তু শেষ রক্ষা হয়নি। ৮৫ বলে ৫৭ রানে তামিমকে ফিরিয়ে দিয়েছেন আবু জায়েদ রাহী। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল মারতে গিয়ে কট বিহাইন্ড হয়েছেন তামিম।

কিন্তু অংকন (৪৫ বলে ২২) আর ইয়াসির আলী রাব্বি (৩৪ বলে ৬) বেশি স্লো ব্যাটিং করায় ওভার পিছু রানের গতি বেড়ে যায়। শেষ দিকে মিঠুন (৩২ বলে ২৯) আর সাইফউদ্দীন (৯ বলে ১০) প্রাণপন চেষ্টা করেও আর পারেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট