1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে জোন কাপের শিরোপা মাইনীমুখ একাদশের বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পীরগাছায় অন্তঃসত্ত্বা নুপুরকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার পটুয়াখালীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুয়াকাটায় তিনতলা আধুনিক মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

৬ হাজার টাকা বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার দাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৩৫ বার পড়া হয়েছে

স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম ছয় হাজার টাকা করে বাড়িয়ে ৬৬ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে এ দাম বাড়ানো হয়েছে, বলছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৯ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, এখন থেকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’ এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রা বাক্সসহ প্রতিটি ৬৬ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি এবং প্রতিটির ওজন ১০ গ্রাম। এতদিন তা ৬০ হাজার টাকায় বিক্রি হতো।

সর্বশেষ গত ২৮ জুন একই কারণে স্বর্ণমুদ্রার দাম সাত হাজার টাকা করে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি স্বর্ণমুদ্রার দাম তিন হাজার টাকা করে বাড়িয়ে ৫৩ হাজার করা হয়। ২০১৯ সালের ২৬ আগস্ট প্রতিটি স্বর্ণমুদ্রার দাম ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়। ২০১৬ সালের ৩১ মার্চ প্রতিটি স্বর্ণমুদ্রার দাম ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট