1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খোলা ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ‘ভুখা মিছিল’ হিজলায় বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী সাত মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন

লংগদুতে জোন কাপের শিরোপা মাইনীমুখ একাদশের

বিপ্লব ইসলাম, লংগদু (রাংগামাটি)
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

দীর্ঘ চার বছর পর রাঙ্গামাটির লংগদুতে লংগদু জোনের উদ্যোগে অনুষ্ঠিত জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় লংগদু উপজেলা মাঠে অনুষ্ঠিত ফাইনালে মাইনীমুখ একাদশ ও কেদারমারা একাদশ মুখোমুখি হয়।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও কোনো দল গোলের দেখা পায়নি। পরে অতিরিক্ত ২০ মিনিটেও গোলশূন্য থাকায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে মাইনীমুখ একাদশ ৩-২ গোলের ব্যবধানে কেদারমারা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শাহিনুর মাহমুদ খান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

গত ১৩ জুন উপজেলার ৯টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন হয়। আয়োজক সূত্রে জানা যায়, সর্বশেষ ২০২২ সালে লংগদু জোনের উদ্যোগে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়নি। দীর্ঘ বিরতির পর টুর্নামেন্টটি আবারও অনুষ্ঠিত হওয়ায় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি বলেন, অতীতের ধারাবাহিকতায় এবারও জোন কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং এলাকায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে সবচেয়ে বড় বিষয় হলো মানুষের মিলনমেলা ও বন্ধুত্বের জয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট