1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ লোকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬শে এপ্রিল) দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী পাহাড়িকা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম দিনেশ চন্দ্র সরকার।

স্থানীয় সুত্রের বরাতে জানা যায়, দুপুর ১ টার দিকে চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক লোক আহত হয়ে রেললাইনের পাশে পড়ে ছিলো। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লোকজন তাকে আহত অবস্থায় উদ্বার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শারমীন আক্তার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা লোকটিকে নিয়ে আসে৷ মাথায় ও বুকে আঘাত পাওয়ার কারনে লোকটি হাসপাতালে আনার আগেই মারা যায়। লোকটির পরিচয় পাওয়া যায় নি। রেলওয়ে পুলিশ ওই ব্যক্তির পরিচয় বের করার চেষ্টা চালাচ্ছে। হাসপাতাল হতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট