1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দূর, বিদ্যুৎহীন তিন ইউনিয়নে বিদ্যুৎ সম্প্রসারণেও উদ্যোগের ঘোষণা মির্জাগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ, ৩ জনকে জরিমানা ও ১ জনের কারাদণ্ড বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে স্ত্রী গলাচিপায় ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থনকে কেন্দ্র করে বিরোধের জেরে ধর্ষণ মামলা; মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা

গৃহবধু কবিতার মৃত্যুর ১০ দিনের অধিক হলেও গ্রেফতার হয়নি কোন আসামী।

মোঃ আল আমিন, মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের কবিতা আক্তারের রহস্যজনক মৃত্যু। তার স্বামীর বাড়ি বিজয়নগর উপজেলার ফতেপুর গ্রামে, কবিতার রহস্যজনক মৃত্যুর ১০ দিনের অধিক হলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকেই স্বামীর বাড়ির লোকজন আত্মগোপনে রয়েছে। গৃহবধু কবিতার মা, বাবার দাবি আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। ৬ মাস পূর্বে আনুষ্ঠানিক ভাবে ধর্মীয় নিয়ম কানুন মেনে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের আলাল মিয়ার মেয়ে কবিতা আক্তারের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ফতেপুর গ্রামের কাউছার মিয়ার ছেলে মোঃ মামুন মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর বাড়ির লোকজন কবিতা কে যৌতুকের জন্য চাপ দিত বলে জানা যায়। গত ১১ এপ্রিল রাতে কবিতার রহস্যজনক মৃত্যু হয়।মৃত্যুর খবর জানার পর কবিতার বাবা,মা এবং পুলিশ সহ মামুন মিয়ার বাড়িতে গিয়ে দেখে কবিতার লাশ পড়ে আছে। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করে কবিতার পরিবারের নিকট লাশ হস্তান্তর করে।
গত শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার পিয়াস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্বাক্ষীদের সঙ্গে কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট