1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

মৌলভীবাজারে সাংবাদিকের উপর অতর্কিত হামলা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

 

দৈনিক রূপালী বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য শাহজাহান মিয়ার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ১৮ই মার্চ রাত সাড়ে ৯ টার দিকে সদর হাসপাতাল জামে মসজিদের সম্মুখে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে সাংবাদিক শাহজাহান বের হন। তখন মসজিদের বাহিরে ওৎ পেতে থাকা মাস্ক পরিহিত ৮/১০ জন যুবক হঠাৎ কোনকিছু বুঝে উঠার আগেই শাহজাহানের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে রাস্তায় ফেলে চলে যায়।

তবে কি কারণে এ হামলা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আমরা হাসপাতালে গিয়ে উনাকে দেখে এসেছি এবং যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট