1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ

শ্রীমঙ্গলে আড়াই কোটি টাকার সরকারি জমি পুনরুদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের অভিযানে ১.৯৯ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার ১৬ই মার্চ) দুপুরে শুরু করা অভিযানে সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের বা‌লি‌শিরা পাহাড় ব্লক-১ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকার সমপরিমাণ।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. জসিম উদ্দিন, ভুনবীর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আব্দুস শহীদসহ স্থানীয় ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে কিছু অবৈধদখলদার এই জমিতে আনারসসহ বিভিন্ন ফসলের চাষ করে আসছিল।

উপজেলা ভূমি অফিস সূত্রের বরাতে জানা যায়, ১ নং খাস খতিয়ানের ২৭ নং দাগের এই জমি অবৈধভাবেদখল করে রাখা হয়েছিল। অবৈধ দখলদারদের কবল থেকে জমি পুনরুদ্ধার করা হয়েছে এবং সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ জানান, জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন সবসময় সতর্ক এবং দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগেও শ্রীমঙ্গলসহ বিভিন্ন এলাকায় সরকারি জমি উদ্ধারে একাধিক অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, সরকারি জমি উদ্ধার হলে সেগুলো জনস্বার্থে ব্যবহার করা সম্ভব হবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, অবৈধ দখলদাররা দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি ব্যবহার করে আসছে, যা সাধারণ মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

সরকারি জমি পুনরুদ্ধারের পর সেগুলো যথাযথ ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যেন নতুন করে অবৈধভাবে জমি দখল করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

এই ধরনের অভিযান অব্যাহত থাকলে সরকারি সম্পত্তি সুরক্ষিত থাকবে এবং জনস্বার্থে ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট