1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

তারেক জিয়ার নির্দেশ মানুষের জন্য কাজ করা কমলগঞ্জে-মহসিন মিয়া মধু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে তৃণমূলের সাধারন মানুষের সাথে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে মৌলবীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য’ ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু বলেছেন, তারেক জিয়ার নির্দেশ মানুষের পাশে থেকে মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। মানুষের সমস্যায় সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। বিএনপি’র প্রতি মানুষের আস্থা রাখতে চায়, বিএনপি’র জনপ্রিয়তা দেখে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সর্বস্তরের মানুষকে ভালোবাসার মাধ্যমে মানুষকে সাথে নিয়ে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

রোববার(১৬ই মার্চ) বিকালে কমলগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও পৌর শাখার আয়োজনে ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বাহক গোলাম রাব্বীর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বলেন, বিএনপিকে নিয়ে আগেও ষড়যন্ত্র হয়েছে, বর্তমানেও হচ্ছে, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মতো আমাদেরকে জনকল্যাণকর কাজের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে হবে।

আলোচনাসভা ও ইফতার মাহফিলে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী, কমলগঞ্জ পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, কমলগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আলম পারভেজ চৌধুরী সোহেল, কমলগঞ্জ পৌর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো.শফিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজী শহিদ, জেলা যুবদলের সদস্য আবু জলিল জুনেদ, উপজেলা যুবদল নেতা আব্দুল মোহিত চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রুমন আলী, ছাত্রদল নেতা ভূইয়া রাজন রেজা প্রমূখ।

এছাড়া শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহ্ববায়ক আতিকুর রহমান জরিপ, যুগ্ন-আহ্ববায়ক তারেক খন্দকার, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহিম, মোবারক হোসেন, পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ সেলিম মিয়া, সিনিয়র যুগ্ন আহ্ববায়ক মিল্লাদ হোসেন মিরাশদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, আহ্বায়ক কমিটির সদস্য টিটু দাস সহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সর্বস্তরের প্রায় তিন হাজার মানুষ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে দেশের মঙ্গল ও খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট