1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ

বড়লেখায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ই মার্চ) দুপুরে স্বজনরা তাদের নিথর দেহ উদ্ধার করেন। বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরগুল গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশুঃ-জাহিদ আহমদ (৬),বিওসি কেছরিগুল গ্রামের জুনেদ আহমদের ছেলে।
শামীম আহমদ (৮),জাহিদের ভাগ্নে সে নানা বাড়ি বসবাস করে পড়াশোনা করত।

স্থানীয়দের বরাতে জানা যায়,’শনিবার সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ পরিবারের সদস্যরা না খোঁজাখুঁজির শুরু করে। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের মৃত অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়’।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব জানান,”দুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে,এতে পুকুরের পানি বেড়েছে। খেলতে খেলতে পরিবারের সবার অগোচরে তারা পানিতে পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান জানান,”এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”

তিনি শিশুদের নিরাপত্তায় বাড়তি সতর্কতার আহ্বান জানান এবং এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের খেলাধুলার সময় নজরদারি বাড়ানো ও ঝুঁকিপূর্ণ জলাশয়গুলো ঘিরে রাখার পরামর্শ দিয়েছেন’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট