1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি

অবৈধ ১০ হাজার শলাকা সিগারেটসহ আটক-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আসা ১০ হাজার শলাকা বিদেশী সিগারেটসহ দু’জনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার কদমহাটা গ্রামের জুবায়ের আহমেদ টিটু(২৮) এবং আধপাশা গ্রামের শংকর দেব(২২) ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(৬ই মার্চ) রাতে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এয়ারপোর্ট রোডের রাজমহল মিষ্টির দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা বিদেশি MOND ব্র‍্যান্ডের ১০,০০০ শলাকা সিগারেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা ভারত সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে বিদেশি সিগারেট আমদানি করে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

এঘটনায় আটককৃত দু’জন ও পলাতক দুইজন সহ চার জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট