1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ

বর সেজে বেড়িয়ে লাশ হয়ে ঘরে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কমলগঞ্জে কনের বাড়িতে যাওয়ার পথে মুন্না রাজগড় (২৭) নামে বরের মৃত্যু হয়েছে। বুধবার (৫ই মার্চ) দিনগত রাতে উপজেলার মাধবপুর চা-বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে।

মুন্না গড় জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী চা বাগানের গড় লাইন এলাকার আসুক গড়ের ছেলে।

স্থানীয় সূত্রের বরাতে জানায়, মুন্না রাজগড় কমলগঞ্জের পাত্রখোলা চা-বাগানের নতুন লাইন এলাকায় বিয়ে করতে যাচ্ছিলেন। বিয়ের জন্য সাজানো গাড়িতে সেজেগুজে কনের বাড়ির পথে বেরিয়ে যান। প্রায় ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সদর হাসপাতালে পাঠান। সেখানে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলার পাত্রখোলা চা বাগানের নতুন লাইন এলাকার সম্পদ রাজগড়ের মেয়ে সুমি রাজগড়ের সঙ্গে তার বিয়ের কথা ছিল। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে শোকের মাতম বহিছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা চিকিৎসক সাজেদুল কবীর বলেন, হাসপাতালে আনার পর তার পালস, শ্বাসপ্রশ্বাস সব বন্ধ পাই। তারপরও আমরা নিশ্চিত হওয়ার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠাই।

কমলগঞ্জ থানার পরিদর্শক শামিম আকিজ জানান, অত্যন্ত মর্মান্তিক ঘটনার পরিলক্ষিত হলো। আমরা খোঁজ-খবর নিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট