1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ অধ্যক্ষ সহ দু’জন মারা গেছেন। মঙ্গলবার (৪ঠা মার্চ) সিলেটের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন-বড়লেখা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হাটবন্দ এলাকার মৃত বীরেন্দ্র দেবনাথের ছেলে তৎকালীন বড়লেখা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সুভাষ চন্দ্র দেবনাথ (৬৫) এবং ৫ নম্বর ওয়ার্ডের মুড়িগুল এলাকার আব্দুল মুকিতের ছেলে ফাহাদ মনসুর (২৩)।

স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার রাতে বড়লেখা পৌর শহরের প্রধান সড়কের দক্ষিণবাজার এলাকায় দ্রুত গতিতে আসা ফাহাদ মনসুরের মোটরসাইকেলের সঙ্গে উল্টো দিক থেকে আসা সুভাষ চন্দ্র দেবনাথের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেল আরোহি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট ওসমানী এমএজি হাসপাতালে পাঠান। পরে স্বজনরা তাদের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে মঙ্গলবার বিকালে ফাহাদ মারা যান। একই দিন সন্ধ্যায় সুভাষ চন্দ্র দেবনাথ ও মারা যান।

মঙ্গলবার(৫ই মার্চ) রাতে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সহ দু’জন মারা গেছেন। এর মধ্যে শিক্ষকের ভাই থানায় যোগাযোগ করে জানিয়েছেন, তাদের কোনো অভিযোগ নেই।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট