1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দূর, বিদ্যুৎহীন তিন ইউনিয়নে বিদ্যুৎ সম্প্রসারণেও উদ্যোগের ঘোষণা মির্জাগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ, ৩ জনকে জরিমানা ও ১ জনের কারাদণ্ড বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে স্ত্রী গলাচিপায় ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থনকে কেন্দ্র করে বিরোধের জেরে ধর্ষণ মামলা; মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা

চা শ্রমিকদের দৈনিক মজুরিতে সংসার চলে না

তিমির বাইক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

 

চা শ্রমিকদের মজুরি অত্যন্ত কম। বাংলাদেশে একজন চা শ্রমিকের দৈনিক মজুরি মাত্র ১৭৮ দশমিক ৫ পয়সা যা একটি পরিবারের মৌলিক চাহিদা পূরণের জন্য অপ্রতুল। ভারতে অবস্থিত চা বাগানগুলিতেও পরিস্থিতি প্রায় একই রকম। এই স্বল্প মজুরির কারণে তারা প্রায়ই ঋণের বোঝা টেনে নিয়ে এবং দারিদ্র্যের ঘেরাকল থেকে বের হতে পারেন না। পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় তাদের আর্থিক সংকট আরও তীব্র হয়ে মানববেতর জীবনযাপন করতে বাধ্য হন।
চা শ্রমিকদের বসবাসের পরিবেশ অত্যন্ত নিম্নমানের। তারা সাধারণত বাগানের ভিতরে ছোট ছোট কুঁড়েঘরে বসবাস করেন, যেখানে বিদ্যুৎ, পানি এবং স্যানিটেশন ব্যবস্থার অভাব রয়েছে। ঘরগুলি প্রায়ই এখন বৃষ্টির সিজনে ভিজে যায় এবং শীতকালে ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা থাকে না। পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় ঘনবসতির সমস্যাও প্রকট আকারে বিরাজমান।

স্বাস্থ্য সেবার অভাবে চা শ্রমিকরা নানা রোগে আক্রান্ত হন। শিশুদের মধ্যে অপুষ্টির হারও খুব বেশি। চিকিৎসার সুযোগ-সুবিধা না থাকায় তারা প্রায়ই অসুস্থতা নিয়ে কাজ করতে বাধ্য হন। নারী শ্রমিকদের স্বাস্থ্যও অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বিশেষ করে গর্ভাবস্থায় এবং প্রসবের সময়ে।

শিক্ষার ক্ষেত্রেও চা শ্রমিকরা পিছিয়ে রয়েছেন। স্কুলের সুবিধা না থাকা এবং দারিদ্র্যের কারণে অনেক শিশুই শিক্ষা থেকে বঞ্চিত হয় প্রতিনিয়ত। পরিবারের আর্থিক সংকটের কারণে শিশুরা প্রায়ই স্কুল ছেড়ে কাজে যোগ দিতে বাধ্য হয়, যা তাদের আরও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়।

চা শ্রমিকদের কাজের পরিবেশ অত্যন্ত কঠিন। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করেন, কিন্তু তার বিনিময়ে তারা খুব কমই পান। কাজের সময়ে তারা প্রায়ই রোদ, বৃষ্টি এবং ঠান্ডার মধ্যে থাকেন, যা তাদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাবে বহুকাল ধরেই চলমান।

চা শ্রমিকরা প্রায়ই সমাজের মূলধারার বাইরে অবস্থান করেন। তাদের সামাজিক মর্যাদা কম এবং তারা প্রায়ই বৈষম্যের শিকার হন। তাদের কাজের মূল্যায়ন করা হয় না এবং তাদের অধিকার রক্ষার জন্য কোনো কার্যকরী পদক্ষেপ ও নেয়া হয় নাই।

চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও আওয়ামীলীগ সরকারের তৃণমূল নেতাদের অনিয়মের কারনে তাও পৌঁছায় নি। মজুরি বৃদ্ধি, বসবাসের পরিবেশ উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ বাড়ানো এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। চা শিল্পের উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষা করা অত্যন্ত জরুরি। তাদের কষ্ট ভরা জীবনযাপনের এই চিত্র পরিবর্তনের জন্য সমাজ ও রাষ্ট্রকে এখনি এগিয়ে আসা এবং মানব জীবনের নূন্যতম অধিকারটুকু ফিরিয়ে দেওয়া

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট