1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম

সিলেট বিভাগে শ্রেষ্ঠ ইমাম প্রতিযোগিতায় আন্তর্জাতিক ক্বারী মাওঃ মোঃ শহীদুল্লাহ’র কৃতিত্ব

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

 

ক্বারী মাওঃ মোঃ শহীদুল্লাহ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম প্রতিযোগিতায় গত ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ এ অংশগ্রহণ করে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি ইতিপূর্বে গত ২২শে জানুয়ারি মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইমাম হিসেবে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশ নেন।

গত ২৬শে ফেব্রুয়ারি ইসলামীক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এর কাছ থেকে তিনি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খাঁন মো: রেজা উন- নবী ও ইসলামীক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মহিউদ্দিন মজুমদার সহ বিশিষ্টজনেরা।

কর্মজীবনি ক্বারী মাওঃ মোঃ শহীদুল্লাহ বর্তমানে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গৌরীশংকর বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আব্দুল বারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও উত্তর চুনঘর জামে মসজিদের খতিব ছিলেন। ভবিষ্যতে তিনি জাতীয় পর্যায়ে সফলতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট