1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দূর, বিদ্যুৎহীন তিন ইউনিয়নে বিদ্যুৎ সম্প্রসারণেও উদ্যোগের ঘোষণা মির্জাগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ, ৩ জনকে জরিমানা ও ১ জনের কারাদণ্ড বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে স্ত্রী গলাচিপায় ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থনকে কেন্দ্র করে বিরোধের জেরে ধর্ষণ মামলা; মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা

লাউয়াছড়া বন থেকে বেড়িয়ে লোকালয়ে “চিত্রা হরিণ”

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় উদ্যান লাউয়াছড়া বন থেকে লোকালয়ে বেরিয়ে আসা একটি চিত্রা হরিণ স্থানীয়দের হাতে ধরা পড়ে। পরে স্থানীয়দের হাতেই বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন। শনিবার (১লা মার্চ) বিকালে বন থেকে দলছুট একটি চিত্রা হরিণ কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের গন্ডামারা এলাকার রাজা মিয়ার বাড়িতে ধরা পড়ে। বিষয়টি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবগত করলে বন বিভাগের দলকে চিত্রা হরিণটি হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খাঁন।

স্থানীয়দের বরাত দিয়ে জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত দু’দিন আগে আগুন লাগে হয়তো আগুনের তাপের কারণে বন থেকে লোকালয়ে বেরিয়ে এসেছে। আবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত কয়েকদিনে অতিরিক্ত পর্যটক বনে প্রবেশ করার কারণে বন থেকে প্রচুর বন্য প্রাণী বাহিরে চলে আসছে। এসব কারণে তাদের ধারণা অন্য প্রাণীদের মতো হরিণটি লোকালয়ে চলে এসেছে। পরে স্থানীয় বাসিন্দারা হরিণটিকে আটক করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট