1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম

পিছিয়ে পড়া শব্দকর জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের দাবিতে মতবিনমিয়

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কমলগঞ্জে অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্ত, শব্দকর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শিক্ষা সহায়তাসহ ৮ দফা দাবিতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত বুধবার(২৬শে ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা শব্দকর জনগোষ্ঠীর শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মারকলিপি প্রদানের পূর্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রধান শিক্ষক নিরঞ্জন দেব, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর, শব্দকর ছাত্র উন্নয়ন পরিষদ নেতা শান্ত শব্দকর প্রমুখ।

মতবিনিময় সভায় অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে গেজেটভুক্ত, শব্দকর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শিক্ষা সহায়তাসহ ৮ দফা দাবি; শব্দকর স্কুল, কলেজগামী ছাত্রছাত্রীদের বৃত্তি সহায়তা, বৃত্তিমূলক সরকারী প্রশিক্ষনের সুযোগ; সরকারি চাকুরিতে অগ্রাধিকার প্রদান করা, বিধবাভাতা, বয়স্কভাতা; প্রতিবন্ধী ভাতা, লোক সংস্কৃতির বাদ্যযন্ত্রের সহায়তা, গৃহহীনদের গৃহ প্রদান ও বেকার কর্মক্ষম শব্দকরদের কর্মসংস্থানের দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ সূত্রধর তার বক্তব্যে, শব্দকর সম্প্রদায়ের ৮ দফা দাবির প্রতি নৈতিক সমর্থন ব্যক্ত করে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট