1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ

ঘরগিন্নি সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘরের ভিতর বিছানার উপর থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকায় ভুলু কুর্মি নামের এক ব্যক্তির ঘরের ভেতর একটি ঘরগিন্নি সাপ দেখার পর বিষাক্ত ভেবে বাড়ীর মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।

পরে সাপটি উদ্ধার করতে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সরেজমিন উপস্থিত হয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

স্বপন দেব সজল জানান, উদ্ধারকৃত সাপটি বিষমুক্ত প্রজাতির ঘরগিন্নি সাপটি। বাড়ীর লোকজন বিষাক্ত সাপ মনে করেও সাপটিকে আঘাত না করে আমাদের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানান পরিচালক। পরে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট