1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম

শহিদ মিনারের অবস্থা দেখে যেন মনে হয় মাছের হাট।

মোঃআল আমিন, মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

 

 

রাত পোহালেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস। যথাযোগ্য মর্যাদায় সারা বিশ্বে এই দিনটি পালন করা হলেও অযত্ন ও অবহেলায় পড়ে আছে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে নোয়াহাটি বাজার শহিদ মিনারটি।

এক যুগ আগে নির্মিত হয় একটি পাকা শহিদ মিনার। কিন্তু নির্মাণের পর থেকেই রক্ষণাবেক্ষণ আর অযত্ন-অবহেলায় শহিদ মিনারটি দেখলে মনে হবে মাছের বিশাল হাট।

স্থানীয়রা জানায়, প্রতি বছর ২১ ফেব্রুয়ারি এলে কোনো রকম পরিষ্কার করা হলেও পরদিন থেকেই বাজারের সমস্ত ময়লা আবর্জনা এখানে ফেলা শুরু হয়। শহিদ মিনারের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ ও দ্রুত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েন এলাকার স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ঐতিহ্যবাহী শাহজাহানপুর ইউনিয়নে শহিদ মিনারের ওপরেও ময়লা-আবর্জনার স্তূপ। উপজেলা চত্বর শহিদ মিনারে ময়লা ও অপরিচ্ছন্ন। নানা ধরনের ময়লা-আবর্জনার দুর্গন্ধে সাধারণ মানুষের চলাফেরা বিঘ্নিত হয়।

স্থানীয় বাসিন্দা মাসুক মিয়া বলেন, ‘ভাষা শহিদদের ত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলা পেয়েছি। আর ভাষা শহিদদের স্মৃতি ও আত্মত্যাগের সঠিক ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসহ পাড়া-মহল্লায় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শহিদ মিনার তৈরি করা হয়। শহিদ মিনার শুধু একদিন ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য নয়। শহিদ মিনার এভাবে মাছের হাট ও ময়লার ভাগাড়ে পরিণত হলে এ প্রজন্মের কাছে শহিদ মিনারের গুরুত্ব কমে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম বলেন, শহিদ মিনারটি দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট