1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

শ্রীমঙ্গলে সার্বজনীন শ্মশানকালী মন্দির চুরির দুই চুর ও নগদ অর্থ উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

 

শ্রীমঙ্গলে শাপলাবাগ এলাকার সার্বজনীন শ্মশানঘাট কালী মন্দিরে টিন কেটে চুরির ঘটনায় দুই চুর ও মন্দির কাজে ব্যবহার তিনটি পিতলের বাটি এবং দান বাক্স সহ নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হয় থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার এস আই সজীব চৌধুরীসহ থানার একটি দল অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত উপজেলার কালিঘাট রোডের বাসিন্দা মৃত আব্দুল খালেক এর ছেলে শ্রাবন (১৯) ও সোনার বাংলা রোডের বাসিন্দা মৃত সমছু মিয়ার ছেলে মুজিবুর রহমান (২৫) কে গ্রেপ্তার করে শনিবার আদালতে প্রেরণ করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম এবিষয়ে নিশ্চিত করে জানান, দুই চুর নগদ অর্থ ও কিছু মালামাল পাওয়া যায়। অন্যান্য জিনিসপত্রের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

গত মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের শাপলাবাগ এলাকার সার্বজনীন শ্মশানঘাট মন্দিরের টিনের চাল কেটে চুরি হয়েছে।

সকালে মন্দিরের পুরোহিত মন্দিরের দরজা খুলে ভিতরে ঢুকতেই চরোক গাছ, দেখেন টিনের চাল কাটা পূজার সরঞ্জাম, স্বর্ণালংকারসহ প্রণামীর বাক্স সহ কিছু নেই।

পুরোহিত বিষয়টি পূজা কমিটিকে জানালে কমিটির সদস্যবৃন্দ পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নেন।

এছাড়াও খবর পেয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য প্রীতম দাশ মন্দির পরিদর্শন করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট