1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ :
সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম

ভোলায় সাংবাদিকের কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাই ও কুপিয়ে যখম

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

 

ভোলায় দুর্বৃত্তরা উপর্যুপরি কুপিয়ে মনসুর আলম নামের এক সাংবাদিকের কাছ থেকে ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে। এসময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সাংবাদিকের মাথা ও পায়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সংবাদ পেয়ে ভোলা থানার ওসি মোঃ হাসনাইন পারভেজ আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গিয়েছেন। আজ শনিবার রাত ৮ টার দিকে সদর উপজেলার আলীনগর ৩ নং ওয়ার্ডের ছিফলি গ্রামে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।

সাংবাদিক মনসুর আলম টেলিভিশন “চ্যানেল এস” এবং দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি। এছাড়া তিনি ভোলা জেলা শহরে অবস্থিত ভোলা স্কয়ার মেডিকেল সার্ভিস সেন্টার নামের একটি ডায়াগনস্টিক কাম হাসপাতালের মালিক এবং চেয়ারম্যান।

আহত মনসুর আলম জানান, আজ রাত আনুমানিক আটটার দিকে তার হাসপাতালের যন্ত্রপাতি কেনার জন্য নগদ দশ লক্ষ টাকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাস্তায় কিছুদূর যাওয়ার পর দুর্বৃত্তরা এসে তাকে ঘিরে ধরে এবং হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে হামলাকারীদের একজনের গায়ের জ্যাকেট সাংবাদিকের হাতে চলে আসে এবং পরে পিছন থেকে প্যান্ট ধরতে গিয়ে মানিব্যাগ সাংবাদিকের হাতে চলে আসে। এদিকে সাংবাদিকের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারিরা সাংবাদিকের মাথায় এবং পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে ওই মানিব্যাগের ভিতর একটি পরিচয়পত্র, সেনবাহিনীর পোষাক পরা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, ক্যাডিটকার্ড, চাকরির পরিচয়পত্রসহ আরও কিছু কাগজপত্র পাওয়া যায়। এতে দেখা যায় নাম আনোয়ার হোসেন, পিতা আব্দুল ওদুদ, গ্রাম : ছোটআলগী, ভোলা সদর ভোলা। তিনি চট্রগ্রাম সেনানিবাসের একজন সৈনিক। মাসিক বাইরে যাওয়ার অনুমতিপত্রও ওই মানিব্যাগে পাওয়া যায়।

এ বিষয়ে ভোলা থানার ওসি সাংবাদিকদের জানান, বিষয়টি খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট