1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দূর, বিদ্যুৎহীন তিন ইউনিয়নে বিদ্যুৎ সম্প্রসারণেও উদ্যোগের ঘোষণা মির্জাগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ, ৩ জনকে জরিমানা ও ১ জনের কারাদণ্ড বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে স্ত্রী গলাচিপায় ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থনকে কেন্দ্র করে বিরোধের জেরে ধর্ষণ মামলা; মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা

পূর্ব বিরোধের জেরে ছুড়িকাঘাতে যুবককে হত্যা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে মধু মিয়া নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত মধু মিয়া (৩৮) রাজকান্দি বড়খোলা এলাকার দুরুদ মিয়ার ছেলে।

গতকাল সোমবার রাতে আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগান অফিসের সামনে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, উপজেলার কামারছড়া অফিসের সামনে মধু মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় একই এলাকার দিলিপ কৈরী ও রিপন কৈরীর। কথা কাটাকাটির এক পর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মধু মিয়া ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকঞ্জী জানান, এ ঘটনায় দিলিপ কৈরী, রিপন কৈরী, রগুনাথ রবিদাস ও সন্তোষ রবিদাস’কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট