1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

কমলগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জে “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য নিয়ে উপজেলার তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টা থেকে শুরু হয়ে স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থী সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক বিলকিস বেগমের সভাপতিত্বে এবং শিক্ষক হুমায়ুন রেজা সোহেল ও শাহনুর আহমদ’র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে গেস্ট অব অর্নার হিসেবে মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় বিশেষ অতিথি হয়েই ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাইয়ুম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, সাবেক সভাপতি আব্দুল ওয়াহিদ, কবি ও লেখক হাজী আব্দুস সামাদ, বিশিষ্ট সমাজকর্মী সমরজিৎ সিংহ, বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য ব্রজগোপাল সিংহ প্রমুখ।

সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক কামাল উদ্দিন, কবি ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, শিক্ষার্থী সৌরভ সিংহ, স্নেহা সিনহ এবং গনমাধ্যমে কর্মী প্রমূখ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট