1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
কৃত্রিম বুদ্ধিমত্তা আইনে শিথিলতা আনছে ইইউ, উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যবস্থায় বিলম্ব, নগ্নতা তৈরির এআই নিষিদ্ধ রাশিয়া থেকে আসা দুটি ড্রোন লাটভিয়ায় বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত তেল সংরক্ষণাগার ইসরায়েলি হামলায় ট্রাম্পের ‘বোর্ড অব পিসের’ সঙ্গে আলোচনাকারী হামাস নেতার ছেলে নিহত ইরান যুদ্ধের জেরে ২০২৬-৩০ সালে কমে যাবে ১২০ বিলিয়ন কিউবিক মিটার এলএনজি সরবরাহ: আইইএ ইরান-যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান, ট্রাম্পের দাবি ‘দ্রুত সমঝোতা সম্ভব’ রাঙ্গাবালীতে চুরির অভিযোগে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ চরফ্যাশনে ২ হাজার জেলে পরিবার পেল ইলিশ নিষেধাজ্ঞার খাদ্য সহায়তা পটুয়াখালীতে ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ২৪ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ গোপালগঞ্জে র‍্যাব সেজে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণকারী বাউফল থেকে গ্রেফতার ভোলায় বিএনপি নেতা জাকির ফরাজীর মুক্তির দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধে ভোগান্তি

রাজনগর উপজেলা ইউপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপি’র ৮টি আহ্বায়ক কমিটি বাতিল করেছেন জেলা বিএনপি। রাজনগর উপজেলার এক নেতার বাড়িতে বসে কমিটির ঘোষণার পর পর সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় এ কমিটিগুলো বাতিল করা হয়।

বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব মো: আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত দলীয় প্যাডে এ তথ্য নিশ্চিত করা হয়।

পত্রে তিনি উল্লেখ করে বলেন, ‘গত ২৫শে জানুয়ারি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম কোন এক বাড়িতে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনগর উপজেলার ৮ টি ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যা দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনগর উপজেলার ৮ টি ইউনিয়ন আহ্বায়ক কমিটি বাতিল করা হলো। ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে ক্যালেন্ডার তৈরি করে জেলা আহ্বায়ক কমিটি’কে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এছাড়া ইউনিয়ন কমিটি গঠনের জন্য নিরপেক্ষ স্থান, দিন,তারিখ সম্মলিত ব্যানার তৈরি করে কর্মী সমাবেশের আয়োজন করে কর্মী সমাবেশের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।

মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, ‘রাজনগর উপজেলায় ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন হয়েছে একটি বাড়িতে বসে। যাহা বিষয়টি আমার নজরে ছিল না। একটি দলের কমিটি গঠন হবে বাসা-বাড়ি বসে এটা কেন হবে? দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি কোন কিছু বরদাস্ত করা হবে না।

উল্লেখ্য, জেলার রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপি’র সাবেক কমিটি বিলুপ্ত করে ১১ ও ১৩ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা আহ্বায়ক কমিটি। গত ২৫শে জানুয়ারী রাজনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. জামি আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কবির মিয়া ও যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস আলী স্বাক্ষরিত ৮টি ইউনিয়ন কমিটির অনুমোদন দেয়া হয়। আহ্বায়কদের কাছে কমিটির অনুমোদনপত্র হস্তান্তর করেন রাজনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. জামি আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কবির মিয়া ও যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস আলী। এ সময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলামসহ আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট