1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

মৌলভীবাজারে ট্রাফিক সপ্তাহ-২০২৫ শুরু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

 

জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্যকে নিয়ে রোববার মৌলভীবাজারে ট্রাফিক সপ্তাহ- ২০২৫ শুরু হয়েছে।

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রোববার (২৬শে জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার ট্রাফিক অফিসের সামনে সমাবেশ ও ট্রাফিক সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা।

সকালে মৌলভীবাজার কোর্ট রোডস্থ ট্রাফিক অফিসের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি মৌলভীবাজার প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে পুনরায় ট্রাফিক অফিসের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে পুলিশ সুপার এবং উপস্থিত অতিথিগণ সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ট্রাফিক সপ্তাহ উদ্বোধনকালে পুলিশ সুপার বলেন, ট্রাফিক সপ্তাহের উদ্দেশ্য শুধু সড়কে জরিমানা বা সাধারণ মানুষকে শাস্তি দেয়া নয়, বরং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা। প্রতিবছর ৬ হাজারের অধিক মানুষ শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। সড়কে হতাহতের মাত্রা কমানো এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ট্রাফিক সপ্তাহের আয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (এডমিন) অনিল বিকাশ চাকমা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট