1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

অবৈধভাবে আমদানিকৃত ১৮৮ বস্তা চিনিসহ আটক-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারে ভারত থেকে অবৈধভাবে আমদানি করা ১৮৮ বস্তা ভারতীয় চিনিসহ দু”জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২০শে জানুয়ারি) রাতে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কলারগাঁও যাত্রীছাউনির এলাকায় পাশে একটি মালবাহী ট্রাকের ভেতর থেকে ১২ লাখ টাকার এই চিনি জব্দ করা হয়।

এ সময় ইয়াসিন আলী (২৫) ও রিফাত হাসান দিপু (২২) নামে দু”জনকে গ্রেপ্তার করা হয়।

এ অভিযান পরিচালনা করেন ডিবি’র এসআই মাহমুদুর রহমান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় সিলেট থেকে আগত একটি ট্রাক তল্লাশি করে ১৮৮ বস্তা চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। চিনি পাচারকারী চক্রটি সিলেট জেলার জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে চিনি সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা নিয়ে যাচ্ছিল। তারা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য চিনির উপর পাথর সাজিয়ে চিনি পাচারের চেষ্টা করছিল বলেও জানান তিনি।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার জানান, দেশের চোরাচালান কারবারিদের দৌরাত্ম্যে এতটাই মাথা ছাড়া দিয়ে উঠেছে যে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের মাধ্যমে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট