1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

খাস পুকুরকে কেন্দ্র করে গন্ডগোল অতপর অটো ভ্যান ভাংচুর

এম,এ,মান্নান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৮৪৪ বার পড়া হয়েছে

 

 

নওগাঁর নিয়ামতপুরে পুকুর দেখাশোনা করায় প্রতিপক্ষরা চার্জার চালিত অটো ভ্যান গাড়ি চালক আক্কাস আলী (৫৫) নামে এক ব্যক্তিকে মারধর করে ও ভ্যান গাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে উপজেলার চাঁন্দইল গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আক্কাস আলী (৫৫) উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চাঁন্দইল গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় আক্কাস আলী বাদী হয়ে শুক্রবার নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানায় এজাহার সূত্র জানা যায়, উপজেলার করমজাই মৌজায় ২৫৫ দাগের ১১৯ শতাংশ জলমহল ভূয়া কাগজপত্র দেখিয়ে লিজ নেয় পাড়ইল সিআইজি মৎস্য চাষী সমবায় সমিতি লিমিটেড। কাগজপত্র যাচাই-বাছাই করে ভূয়া প্রমাণিত হওয়া গ্রামবাসিরা মিলে চাঁন্দইল জামে মসজিদের উন্নয়নের জন্য পুকুরে মাছ চাষাবাদ শুরু করে। পুকুর পাড়ে ভ্যান চালক আক্কাস আলীর বাড়ি হওয়ায় তিনি পুকুর দেখাশোনা করেন। মূলত পুকুর দেখাশোনা করায় তার উপর প্রতিপক্ষ চাঁন্দইল গ্রামের মমতাজ আলী, হাবিবুর রহমান ও মমতাজ আলীর ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারধর করে পানির ট্যাপের লাইন ও ভ্যান গাড়ি ভেঙে ফেলে।
ভুক্তভোগী আক্কাস আলী বলেন, পুকুর পাড়ে বাড়ি হওয়ায় আমি পুকুরটি দেখাশোনা করতাম। বৃহস্পতিবার বিকেলে আমি ভ্যান চালিয়ে বাড়িতে এলে তারা আমার বাড়ির সামনে রাখা ভ্যান গাড়ি ভেঙে ফেলে। বাড়ির সামনে একটা ট্যাপের লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে। আমি নিষেধ করতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এক পর্যায়ে তারা আমার উপর দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারধর করে গ্রামবাসি এগিয়ে এলে তারা সরে যায়। এ ঘটনায় আমি আইনের কাছে সুষ্ঠু বিচার চায়।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট