1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি

সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠে;সিইসি প্রধান নাসির

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

 

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের লক্ষ্য একটাই- সুষ্ঠু-সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এ নিয়ে আমাদের অন্তরের মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হলে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প কর্তৃক আয়োজিত”ভোটার নিবন্ধন প্রক্রিযায় চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির জন্য মাঠে নামিনি। আমরা নেমেছি-একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচনের জন্য। দিনব্যাপী কর্মশালায় অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচনে আপনারা পক্ষপাতভাবে কাজ করবেন না। ভয়ের কোনো কারণ নেই। আগে পক্ষ নিয়ে কাজ না করলে চাকরির সমস্যা হতো। এবার সেটার উল্টো হবে। কারো পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে। আমরা কিন্তু শক্ত অবস্থানে যাব। কাজেই আপনারা সঠিকভাবে আইনকানুন মেনেই কাজ করবেন। সঠিকভাবে কাজ করলে আমরা সুন্দর নির্বাচন উপহার দেব। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদের এবং দেশবাসী ও সবার সহযোগিতা নিয়ে সুষ্ঠু-সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো.মঈন উদ্দিন খাঁন, অতিরিক্ত সচিবকে এম আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট