1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

মাধবপুরে সাংবাদিক হাসান ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলা!

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ওই সাংবাদিকের নাম হাসান ভূঁইয়া।তিনি যমুনা টিভির সাবেক স্টাফ রিপোর্টার। বর্তমানে যায়যায় কালের ও সমাচার পত্রিকায় রিপোর্টার হিসেবেও কাজ করছেন।গত বুধবার (৮ জানুয়ারি) বিকালে ওই সাংবাদিক ও তার পরিবারের উপর দুর্বৃত্তরা হামলা করেন।এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়,উপজেলার চৌমুহনি ইউপির হাসিনাবাদ গ্রামে বুধবার বিকালে হামলার দুর্বৃত্তদের বড় একটি গ্রুপ তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে ওই সাংবাদিকসহ তার পরিবারের কয়েকজন আহত হয়েছে ।বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন।বাড়িঘরের জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সাংবাদিক হাসান ভূঁইয়া জানান,আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান এবং সাংবাদিকতা করি। আমাদের সাথে কারো শত্রুতা নেই।এই হামলার সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচারের দাবি তুলেছেন উপজেলা সাংবাদিক মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট