1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক দুমকিতে কালবৈশাখীর তাণ্ডব: গাছ উপড়ে দুই দোকান বিধ্বস্ত, বড় ক্ষতি পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ততার আহ্বান ভোলায় মাস্টার ক্রাফটস পার্সনদের রিফ্রেশার প্রশিক্ষণ ভোলায় কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, সড়কে গাছ উপড়ে ভোগান্তি কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু, স্বামীর দাবি আত্মহত্যা ভোলায় শিক্ষা উন্নয়নে শিশুক্লাব গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পায়ে হেঁটে ৩১ জেলা ঘুরে ভোলায় সাদিয়া, লক্ষ্য ৬৪ জেলা ও বিশ্বভ্রমণ

মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে চা শ্রমিকের মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে রোববার (২২শে ডিসেম্বর) দুপুরে গোপাল বাগতী নামে এক চা শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বিজিবি ও থানা পুলিশ। গত শনিবার বিকেলে পাহাড় থেকে বাঁশ আনতে গিয়ে তিনি নিখোঁজ হন বলে স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে।

গুলিবিদ্ধ নিহত গোপাল বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অখিল বাগতীর ছেলে। স্বজনদের অভিযোগ, ভারতীয় সীমান্তের জিরো লাইনে বিএসএফ গুলি করে তাকে হত্যা করেছে। তার সাথে থাকা আরো কয়েকজন শ্রমিক পালিয়ে আসায় রক্ষা পেয়েছে।

স্থানীয়রা জানায়, চা শ্রমিক গোপাল বাগতী শনিবার সকালে আরও কয়েকজন শ্রমিকের সাথে বাঁশ আনতে বাড়ি থেকে বেরিয়ে দুর্গম পাহাড়ে যায়। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। রোববার ভোরের দিকে খবর মিলে বিজিবি-৫২ ব্যাটালিয়নের টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর মধ্যবর্তী স্থানে একটি মৃতদেহ পড়ে রয়েছে। বিজিবি ও থানা পুলিশ স্বজনদের নিয়ে ঘটনাস্থল থেকে নিহত গোপালের লাশ উদ্ধার করে।

স্বজনরা অভিযোগ করেন, বিএসএফ গুলি করে গোপালকে নির্মমভাবে হত্যা করে সীমান্তের জিরো লাইনে লাশ ফেলে গেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, রোববার সকালের দিকে কয়েকজন চা শ্রমিক বিজিবি বিওসিটিলা বিওপির টহল দলকে জানায়, সীমান্ত পিলার ১৩৯১/২-এস এর কাছে একটি মরদেহ দেখেছেন। ওই সংবাদের ভিত্তিতে বিওসিটিলা বিওপির একটি টহল দল তাৎক্ষণিক পুলিশসহ দ্রুত ওই স্থানে তল্লাশি অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৩৯১/২-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে গোপাল বাগতীর লাশ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট