1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার

সহিংসতা বৈষম্য অবসানে কর্মজীবী নারীদের সাথে সংলাপ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য সমাধানে ১৬ দিনের প্রচারাভিযান শীর্ষক-মোড়ক উন্মোচন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ব্রাত্যজন রিসোর্স সেন্টার (বিআরআই) সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিচার্জ সেন্টার (পিপিআরসি) এর যৌথ আয়োজনে বৃহস্পতিবার(২৮শে নভেম্বর) স্থানীয় ব্র্যাক লার্নিং সেন্টারে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন সেড’ এর পরিচালক পিলিপ গাইন। এতে প্রান্তিক পর্যায়ের চা শ্রমিকদের অধিকার, বেতন-ভাতা, সামাজিক অধিকার ও সুরক্ষা, স্বাস্থ্যসেবা, ভূমির মালিকানা,মজুরি বৈষম্য, শ্রমিক শোষন, শ্রম আইন সংস্কার, বিচ্ছিন্ন নারী চা শ্রমিকদের কর্মক্ষেত্রে সহিংসতা এবং জীবনমান উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা হয়।

সংলাপে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক মাহবুবুল হাসান, সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্ত্তী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব আহমেদ চৌধুরী, চা শ্রমিক নেতা রাম ভোজন কৈরী, নৃপেন পাল, মাখন লাল কর্মকার, পরেশ কালিন্দী, চা শ্রমিক নেত্রী আলোচিত চুনারুঘাট সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান জেসমিন আক্তার, মৌলভীবাজার জেলা হরিজন ঐক্য পরিষদ নেত্রী বাসন্তী, চা শ্রমিক নেত্রী শ্রীমতি বাউরি, যৌন কর্মী বিশেষজ্ঞ রাজিয়া সুলতানা,হিজরা অধিকার কর্মী ইভান আহমেদ কথা, চা নারী শ্রমিক রুপান প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে ‘বাংলাদেশ চা শ্রমিক: বাস্তবতা ও চ্যালেঞ্জ’ এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সাংবাদিক,সমাজকর্মী,এনজিও প্রতিনিধি,হিজরা,হরিজন, চা’শ্রমীকসহ বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংলাপে আলোচকগন নারী চা শ্রমিক ও অন্যান্য কর্মজীবী নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা অবসানে নানা দিক নিয়ে আলোকপাত করেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে সকলের সক্রিয় ভূমিকা ও সচেতন হওয়া প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট