1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

পরিবারের নিরাপত্তাহীনতা ও জানমালের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

 

মিথ্যা ঘটনা সাজিয়ে হেয় পও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে খুলনার কয়রা উপজেলার বায়লারহারানিয়া গ্রামের আব্দুর রহিম সানা। ইং ২৬/১১/২০২৪ তারিখে খুলনা প্রেসক্লাব হলরুমে সকাল ১১ ঘটিকায় লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন আমি কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। আমি ২০০৪ সাল থেকে পাতিয়াখালী বন্ধ জলমহল নিয়ে চিংড়ি চাষ করে ২০২০ সাল পর্যন্ত নির্বিঘ্নে ব্যবসা-বানিজ্য করেছিলাম। কিন্তু ২০২১ সালে চিংড়ি মহল প্রথা রদ হলে উপজেলা প্রশাসন জলমহাল সেল দেয়। এর প্রতিবাদে আমি হইকোর্টে রিট পিটিশন করি,যাহার নং-৩১৪৮/২১। হাইকোর্ট স্টে অর্ডার দেয়। তিনি আক্ষেপের সুরে বলেন হাইকোর্ট এ মামলা চলমান থাকা অবস্থায় কিভাবে ইজারা দেয়া যায়? এবং জলমহলের নীতিমাল অনুযায়ী ২০ নম্বর কলামে স্পষ্ট বলা আছে চৈত্র মাসের ১৫ তারিখের মধ্য ২ বছরের সম্পূর্ন ইজারা পরিশোধ না করলে, জামানাত বাজেয়াপ্তসহ ইজারা বাতিল বলে গন্য হবে। অথচ তাহারা ইজারার টাকা গত ৫ ই নভেম্বর বাংলা ১৫ কার্তিক জমা দিয়েছে।যেটি জলমহলের নীতিমালা বহির্ভূত।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন ২০২৩ সালে হাইকোর্টের স্টে ভ্যাকেট হলে আমি সুপীম কোর্ট আপীল করিলে সেটি শুনানীর জন্য ২৬. ০৫. ২৪ এ তারিখ নির্ধারিত হলেও শুনানী হয়নি। এর মধ্যে উপজেলা প্রশাসন জলমহাল টেন্ডারের বিজ্ঞপ্তি দিলে বাগালী ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ গাজীর ভাইপো যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম অনিয়ম করে জলমহলটির টেন্ডার নেয়। গত ইং ২৩/১১/২৪ সকাল আনুমানিক ১২.০০ ঘটিকায় জাহাঙ্গীর, সাব্বিরসহ আরও ১৫-২০ জন লোক নিয়া আমার খালে দখল নিতে আসে এবং আমার বাড়িরে সামনে এসে দেশীও অস্ত্র নিয়ে হুমকী-ধামকি দিয়ে বলে ৩ দিনের মধ্যে খাল ছাড়া ও আমার জীবন নাশের হুমকী দেয়। তখন আমি আমার লাইসেন্সকৃত বন্দুক নিয়ে বাড়ির বাইরে আসি এবং তাদের সাথে বাক-বিতন্ডা হয়। আমার নিজ ও পরিবারের নিরাপত্তার জন্য আমার নামীয় লাইসেন্সকৃত বন্দুকটি কাছে রেখেছিলাম তাছাড়া কিছু নই। কিন্তু কয়রাতে এখনো আওয়ামী দোসরদের দৌরাত্ম্যে আমার মত বিএনপি থেকে বারবার মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে হেনস্তা হতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট