1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন সম্পন্ন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনারম্ভার পরিবেশে আনন্দ উদ্দীপনায় শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব এ পূজা উদযাপন করা হয়।

বিকাল থেকে জেলার প্রতিটি মন্দিরে প্রতিমা আনয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সন্ধ্যায় আলোর উৎসব দীপাবলিতে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের স্মরণ করা হয়। রাত ৮টায় পূজার ঘটস্থাপন ও রাত ৯টায় পূজা শুরু হয়।

এর আগে সন্ধ্যায় শ্যামা পূজা উপলক্ষ্যে প্রতিটি মন্দিরে মন্দিরে আলোয় আলোকিত করে নিজ নিজ পূজা মণ্ডপ সহ বাসা বাড়ি সকলে অন্ধকারকে ছুঁড়ে ফেলে আলোর খুঁজে প্রদীপ প্রজ্বলন করে প্রতিটি হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের বাড়ি ঘর সহ এলাকার জুড়ে আলোর জমকানি।

সনাতনী শাস্ত্র মতে দূর্গোৎসব এর পরের অম্যাবসাতে দীপাবলি ও শ্যামা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা থেকে উপজেলায় গ্রাম গঞ্জে দেশের সংস্কৃতি ও বাক-স্বাধীনতা এবং সকলের ধর্ম অনুযায়ী রীতিনীতি রক্ষা করে পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সংখ্যাগুরু-সংখ্যালঘু সবাই সমান ভেবে সকলের সহযোগিতা এগিয়ে যাবে দেশ। শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মন্ডপে ঘুরে দেখা যায়, ছোট বড় সকলে বাড়ি ঘরে আলোয় জমকালো আয়োজনের মধ্যে আতশবাজি নিষিদ্ধ হলেও আনন্দে ও বিভিন্ন রঙের আতশবাজি নিয়ে ব্যস্ত ছোটরা।

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সকলেই যার যার ধর্ম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে পালন করছে। সুতরাং কেউ যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিতে পারে এবং উস্কানিমূলক কিছু না করতে পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। সকল ধর্মের অনুসারীদের স্বাধীনতা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট