1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

ভোলায় বিনামূল্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা কার্যক্রমের উদ্বোধন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

 

জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে ভোলায় ১ লাখ ১৬ হাজার ৬১৬ জন কিশোরীকে প্রথমবারের মতো বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।

আজ সকালে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

এসময় উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোঃ শরীফুল ইসলাম, সিভিল সার্জন মুহাম্মদ মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, ইউনিসেফ বরিশাল ফিল্ড অফিসের জোনাল হেলথ অফিসার ডাঃ মোঃ আহসানুল ইসলাম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ছালেহ উদ্দিন সহ আরো অনেকে।
এসময় জেলা প্রশাসক বলেন বাংলাদেশে নারীদের স্তন ক্যান্সারের পরে ২য় সর্বোচ্চ জরায়ুমুখ ক্যান্সার। তাই এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু মুখে ক্যান্সার রুখে দিন।
বাংলাদেশ সরকারের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিকভাবে “৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী” এবং “১০ থেকে ১৪” বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে।
ভোলার ৭ উপজেলায় ৫২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ১৬ হাজার ৬১৬ জন শিক্ষার্থীর মাঝে এ টিকাদান প্রদান করা হবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট