1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

সাবেক জাতীয় নেতা সংসদ সদস্য ইউসুফ মুক্তারের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

 

সাবেক জাতীয় নেতা, সংসদ সদস্য, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব এ এন এম ইউসুফ মুক্তারের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২শে অক্টোবর) কুলাউড়ার শ্রীপুর বাজারে অবস্থিত এম এ ইউসুফ গনী আদর্শ স্কুল এন্ড কলেজের উদ্যোগে কলেজ হলে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুম এ এন এম ইউসুফ মুক্তারের নাতী এডভোকেট আসিফ আদনান এর সঞ্চালনায় ও মরহুমের ছোট পুত্র এ এন এম আলমের সভাপতিত্বে স্মরনসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মরহুম এ এন এম ইউসুফ মুক্তারের ২য় পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট এ এন এম আবেদ রাজা। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আবেদ রাজা বলেন, মানুষ বেচে থাকে তার কর্মের মাধ্যমে এই বিষয়ে নতুন করে প্রমাণের কিছু নেই।

এ ছাড়াও তিনি উপস্থিত সকলের উদ্যেশ্যে আহ্বান করে বলেন, শিক্ষাই জাতীর মেরুদণ্ড তাই যে কেউ একটি প্রাথমিক বিদ্যালয় অথবা মক্তব নির্মানের উদ্যোগ নিতে বলেন, এমন উদ্যোগে মরহুম এ এন এম ইসুফ মুক্তারের পরিবার সব সময় পাশে থাকবে।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আফজল জিহাদ, লেখক অনুবাদক ও রাজনৈতিক বিশ্লেষক জসিম উদ্দিন আজম, কুলাউড়া উপজেলা বিএনপি একাংশের সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, মরহুম এ এন এম ইউসুফ মুক্তারের নাতী জাভেদ পলক।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন; এম এ গনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ মোহাতের হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক বদরুল হোসেন খান, লংলা আধুনিক ডিগ্রী কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, কুলাউড়া ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ শাহ-জালাল সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষীকাসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট