1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

বদল গাছীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিত করন,বাস্তবায়ন সভা অনুষ্ঠিত

মোঃ সারোয়ার হোসেন অপু বিশেষ প্রতিনিধি নওগাঁ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

 

লঙ্ঘিত হলে ভোক্তা অধিকার, অভিযোগ করলেই পাবেন প্রতিকার।

ভোক্তার অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে আলোচনা ও তা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ সভা কক্ষে ২৩ অক্টোবর গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সার্বিক তথ্যাবধানে এই সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার ভোক্তা অধিদপ্তরের উপ-সহকারী রুবেল হোসেন সহ বদল গাছী উপজেলার সকল দপ্তরের প্রধান ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ।

সুচনা বক্তব্যে রুবেল হোসেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সকলকে অবহিত ও বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন।

উপস্থিত ভোক্তা অধিকার সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দের ভোক্তা অধিকার, বাস্তবায়ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন উপ-সহকারী কর্মকর্তা রুবেল হোসেন।

পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার তাঁর বিশ্লেষণ মুলক মুল্যবান বক্তব্য ও সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ঐ দিন তাৎক্ষণিক বদল গাছী হাট খোলা বাজারে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক নওগাঁ বিভিন্ন অনিয়মে কয়েকজন ব্যবসায়িকে ১৩২০০/= টাকা জরিমানা ধার্য্য করেন। উপজেলা নির্বাহী অফিসার ৩ টি প্রতিষ্ঠানে ১০,২০০/-টাকা জরিমানা ধার্য্য করেন এবং রুবেল আহমেদ ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক নওগাঁ ৩০০০/- টাকা জরিমানা ধার্য্য করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট