1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

ভোলার ইলিশায় প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারের গ্রামীন জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়নের সফলতা উদযাপন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পল্লী কর্মসহায়ক ফাইন্ডেশনের পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যারা উক্ত প্রকল্পের সহায়তার মাধ্যমে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করতে সক্ষম হয়েছেন এবং নিজেদেরকে দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তাদেরকে এই অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।

 

সোমবার (২১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পূর্ব ইলিশা জিজেইউএস-এর ইলিশ প্রকল্প ইউনিট কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিরাজ আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিজেইউএস-এর পরিচালক (কর্মসূচি) অ্যাডভোকেট বিথি ইসলাম।

 

জিজেইউএস-এর সহকারী পরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী আবু বক্করের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জিজেইউএস-এর শাখা ইনচার্জ রুম্মান ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন টেকনিক্যাল অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ সহ অন্যান্য সহকারী কারিগরি কর্মকর্তাবৃন্দ।

 

অনুষ্ঠানের তিনজন সফল প্রতিবন্ধী, যথাক্রমে তানিয়া, ইউনুফ, এবং শাকিলকে পিপিইপিপি-ইইউ প্রকল্পের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়, যা অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়নে উদ্বুদ্ধ করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট