1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপকর্ম থেকে বাঁচাতে মাঠের বিকল্প নেই!

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার ব্যাটালিয়ন-৫২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিপিএম বলেছেন- খেলাধুলাই পারে যুবসমাজকে মাদকসহ সকল অপরাধ মূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে।

আজকের যুবসমাজ হলো ভবিষ্যৎ বাংলাদেশের রুপকার। এই যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, উদ্দোমী এবং এ বিষয়ে উৎসাহ প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। বিজিবি সীমান্ত এলাকায় আস্থার প্রতীক হয়ে কাজ করার পাশাপাশি সকল সামাজিক কর্মকান্ডে জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

শুক্রবার (১৮ই অক্টোবর) বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী রত্না খেলার মাঠে প্রভাতী ক্রীড়া চক্র রত্না’র আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রীতি ম্যাচে প্রজাতি ক্রীড়া চক্র রত্না’কে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ট্রাইব্রেকারে হারিয়ে জয়লাভ করে আলী ফুটবল একাডেমি, সিরাজগঞ্জ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রভাতী ক্রীড়া চক্র রত্না’র প্রতিষ্ঠাতা সভাপতি পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্ছু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন,৫২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিপিএম।

রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল আজিজ, ইউপি সদস্য কামরুল ইসলাম, সমাজসেবক শাহীন আহমেদ রুবেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদুল ইসলাম প্রিন্স, ডাঃ নজরুল ইসলাম নয়ন, আব্দুল হেকিম ইমন, সমাজসেবক রুবেল আহমেদ, আব্দুর রব, রত্না প্রভাতী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক সুমন রায় শিশু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট