1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর

রাজনগরে আলোচিত চাঞ্চল্যকর চেয়ারম্যান হত্যার মূলহোতা গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের রাজনগরে আলোচিত চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা মোঃ পিন্টু সুলতানকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল (সহকারী পুলিশ সুপার) বৃহস্পতিবার (৩রা অক্টোবর) জানান, চলতি বছরের গত ৯ই আগস্ট আনুমানিক সকাল ১০টায় মোঃ পিন্টু সুলতান এর নেতৃত্বে বন্দুকসহ দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন কাশেম বাজার এলাকায় সংখ্যা লঘুদের দোকান লুটপাটের উদ্দেশ্যে আক্রমণ চালায়। মোঃ সিরাজুল ইসলাম (ছানা) চেয়ারম্যান উক্ত আক্রমণ প্রতিহত করতে গেলে মোঃ পিন্টু সুলতান তার হাতে থাকা বন্দুক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’।

উক্ত ঘটনায় রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৪ তারিখঃ- ১৫ আগস্ট ২০২৪ইং ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/ ৩২৬/৩০৭/৩০২/৪২৭/৩৮০/ ১১৪/৩৪ পেনাল কোড।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯,সদর কোম্পানী ও সিপিসি-৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর যৌথ অভিযানে বুধবার (২রা অক্টোবর) দুপুর আনুমানিক সোয়া ১টায় সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন চন্ডীপুল মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে মৌলভীবাজারের রাজনগরে আলোচিত ও চাঞ্চল্যকর হত্যা কান্ডের মূলহোতা’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামী রাজনগর উপজেলার রক্তা গ্ৰামের বাসিন্দা আশ্বব আলির ছেলে মোঃ পিন্টু সুলতান (৫১)।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল (সহকারী পুলিশ সুপার) আরও বলেন,’র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে’। আগামীতে এর ধারাবাহিকতায় বজায় থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট