1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

গলাচিপায় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

১৬ সেপ্টেম্বর (সোমবার): আজ গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরি উপলক্ষে একটি আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমপ্লেক্সের হল রুমে সকাল ১০টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজা, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিনিধি ডাঃ মোঃ মাহাবুবু রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, এবং থানা প্রতিনিধি এস আই ইসমাইল।

রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা শাখার আমীর ডাঃ মোঃ জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন ও বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।

ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা ইমাম পরিষদের মাওঃ মোঃ হেলাল উদ্দিন, তহসিল অফিস জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ হাসান, ইসলামবাগ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ দলিল উদ্দিন, এবং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব।

অনুষ্ঠানে বক্তারা হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁরা মহানবীর (সাঃ) আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

মিলাদুন্নবী অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, সুধী সমাজের ধর্মপ্রাণ মুসলমান ও গণমাধ্যম কর্মীবৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গলাচিপা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট