1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার লক্ষাধিক ঘনফুট বালু জব্দ

তিমির বনিক,মৌলভীবাজার
  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় ও রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার ধলাই নদী থেকে উত্তোলনকৃত অবৈধভাবে আনুমানিক ১ লক্ষ ১৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। তার মধ্যে শুধুমাত্র ধলাইপাড় এলাকা থেকে প্রায় ৯৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

রবিবার (৮ই সেপ্টেম্বর) কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব অবৈধ বালু জব্দ করেন।

এ সময় বালু উত্তোলনের ড্রেজার মেশিন বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে বালু উত্তোলনে ব্যবহৃত কিছু পাইপ জব্দ করা হয়।

জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় ও রহিমপুর ইউনিয়নের ধর্মপুর, চৈত্রঘাট এলাকা থেকে বিগত আওয়ামী সরকার দলীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে দীর্ঘদিন ধরে। অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে রাতারাতি বনে গেছেন কোটিপতি এই প্রভাবশালী সিন্ডিকেট চক্র, এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।

এছাড়া বালু উত্তোলনের ফলে ধলাই নদীর তীর ধসে পড়াসহ অনেক বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হওয়ার পথে। তাছাড়াও বড় বড় ট্রাকে অতিরিক্ত বালু বোঝাইকরে পরিবহনের ফলে ভানুগাছ – মাধবপুর আঞ্চলিক সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোথাও কোথাও দেড় থেকে দুই ফুট পর্যন্ত দেবে গেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এসব বিষয়ে কথা বললে তাদেরকে হুমকি, ধামকি দেওয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রবিবার দুপুরে কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসব অবৈধ বালু জব্দ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন ১লক্ষ ১৮ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন জানান জব্দকৃত বালু বিধিমোতাবেক দ্রুতসময়ে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রী করা হবে। পরবর্তীতে অবৈধভাবে কেউ বালু উত্তোলনের সাথে জরিত থাকলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট