1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

বাংলাদেশের ইতিহাস গড়া জয়: পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে টেস্টে নতুন অধ্যায়

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

বাংলাদেশের টেস্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে গর্ব করার মতো স্মৃতি ছিল খুবই কম। রাওয়ালপিন্ডিতে এবারের সিরিজের আগে ১৩টি টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ১টিতে, ২০১৫ সালে খুলনায় ড্র করেছে আর বাকি ১২টি ম্যাচেই হার মানতে হয়েছে। তবে এবার সব কিছু পাল্টে দিয়েছে নাজমুল হোসেনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

সিরিজের প্রথম টেস্টেই পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইতে ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়া ঐতিহাসিক জয়ের পর বিদেশের মাটিতে আবারও টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

জয়ের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন জানান, দেশের বাইরে টেস্ট জয়ের এই মুহূর্ত কতটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেশের বাইরে খুব একটা জিতি না। নিউজিল্যান্ডের পর এখানে জিতলাম। এ বছর যখন টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা করেছিলাম, বাইরের ম্যাচগুলো কীভাবে জিততে পারি বা ড্র করতে পারি, ঘরের মাঠে কীভাবে জিততে পারি—এমন পরিকল্পনা ছিল। আল্লাহর রহমতে ভালো একটা ফল এসেছে। আশা করি, এ জয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বাড়বে। আশা করব, যেন সামনের ম্যাচগুলোতে এবং সিরিজগুলোতে আরও ভালো ক্রিকেট খেলতে পারি।”

নাজমুলদের এই জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা করেছে, যা ভবিষ্যতের ম্যাচগুলোতে আত্মবিশ্বাসের বুনিয়াদ হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট