1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

ভোলায় নির্বাচন সামনে রেখে নৌবাহিনী মোতায়েন, টহল ও তল্লাশি জোরদার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ২৭১ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা জেলার সাতটি উপজেলায় বিপুল সংখ্যক বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে এই মোতায়েনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রশাসন।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, ভোলায় বর্তমানে ৭টি কন্টিনজেন্টের আওতায় ৩টি মূল ক্যাম্প ও ১৬টি সাব-ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে মোট ১৯টি টিম মাঠে সক্রিয়ভাবে কাজ করছে। চরাঞ্চল, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, নদীপথ ও বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
এ ছাড়া পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে চাঁদাবাজি, সন্ত্রাসী তৎপরতা, অবৈধ অস্ত্র বহন ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঠেকাতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
নৌবাহিনীর উপস্থিতিতে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। এতে ভোটের দিন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পরিবেশ তৈরি হবে বলে তারা আশা করছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, নির্বাচনকালীন সময় শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোলায় একটি শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট