1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারি বৃষ্টিতে নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে, আহত-২০ ভোলায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ কালবৈশাখীতে স্কুলের গেট ধসে আহত অয়ন; ঢাকায় সফল অস্ত্রোপচার, তদন্ত কমিটি গঠন পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস লংগদুতে মৃত হাতির দেহে দুর্বৃত্তদের থাবায় উধাও রাতের আঁধারে পা,শুঁড় ও দাত ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন, ভোলার জন্য বড় সড়ক উন্নয়ন মির্জাগঞ্জে নদীতে গোসল করতে নেমে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ কোডেক এনজিও কর্মীদের বিরুদ্ধে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টিম সেভ এর উদ্যোগে নানা কর্মসূচী পালন

আবুবকর সিদ্দিক, কয়রা, খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

মারামারি ,হানাহানি ,রাহাজানি সব বন্ধ হোক সুন্দর একটা দেশ গড়ে গঠুক” এই প্রত্যয় নিয়ে খুলনা জেলার কয়রা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টিম সেভ এর পক্ষ থেকে বর্তমানে চলমান অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক আনার লক্ষ্যে ছাত্রসমাজের উদ্দ্যোগে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে জনসচেতনতামূলক প্রচারণা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার কমর্সূচী পালন করে যাচ্ছে।

অদ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টিম সেভ কয়রার পক্ষ থেকে কপোতাক্ষ মহাবিদ্যালয় , অন্তাবুনিয়া, দেওড়া, বামিয়া, আমাদি ও সড়ুইখালি বাজারসহ বিভিন্ন এলাকায় এ গনসচেতনতা মুলক গনসংযোগ কার্যক্রম ও লিফলেট বিতরন করা হয়।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রীসহ কলেজ স্কুলের ছাত্র ছাত্রী ও জনসাধারণ এ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় ধর্মীয় উপাসনালায় পাহারা দেওয়াসহ সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানানো হচ্ছে।

এ ব্যাপারে মাহমুদুল হাসান নীল, অয়েছকুরুনি রুম্মান, নাইমুল হুদা রনি ও দেবব্রত সরকারের সাথে কথা বলে জানা যায়, তারা সম্মিলিতভাবে কয়রা উপজেলায় পরিচ্ছন্নতা ও মারামারি হানাহানিসহ সকল অরাজকতা রোধে সর্বসাধারনের সহযোগিতা আশা করছে। যার যার জায়গা থেকে সচেতন হয়ে সকল প্রকার অপশক্তি মোকাবেলা করতে হবে। তারা আরও বলেন এ দেশ আমাদের, এদেশের শান্তি রক্ষার দায়িত্বও আমাদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট